বড়লেখা উপজেলার সদর ও দক্ষিণভাগ (দ.) ইউনিয়নের সব কেন্দ্রই বেশি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বড়লেখা উপজেলা নির্বাচন অফিস ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ৯১টি ভোটকেন্দ্রের মধ্যে ৭৪টি কেন্দ্রকে বেশি ঝুঁকিপূর্ণ মনে করে সেগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের লক্ষ্যে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বেশি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো হচ্ছে দক্ষিণ ভাগ (দ.) ইউনিয়নের দোহালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কলাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাংকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ ভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়।
দক্ষিণভাগ (উ.) ইউনিয়নের কাঁঠালতলী উচ্চ বিদ্যালয়, রোকনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চুকারপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাঁঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়খলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। সদর ইউনিয়নের ছোটলেখা দক্ষিণ ভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহদিকোনা, বিছরাবাজার, গঙ্গারজল, মুছেগুল, কেছরীগুল, উত্তর ডিমাই সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এছাড়া উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নে ৮, উত্তর শাহবাজপুর ইউনিয়নে ৮, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নে ৮, সুজানগরে ৮, তালিমপুর ইউনিয়নে ৭, বর্নি ইউনিয়নের ৬, দাসেরবাজার ইউনিয়নে ৫ কেন্দ্র বেশি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
/এএইচ/