হবিগঞ্জে আগুনে পুড়ে এক নারীর মৃত্যু

Habiganj fair Pic 1

হবিগঞ্জ শহরে আগুনে পুড়ে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। নিহত মায়া রানী দেবনাথ (৩০) শহরের অনন্তপুর এলাকার ভাসুদেবের স্ত্রী।

পুলিশ জানায়, রবিবার ভোরে শহরের অনন্তপুর এলাকায় ভাসুদেবের বাসায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনে তার সম্পূর্ণ ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই তার স্ত্রী মায়ারানী মারা যান। আগুনে তার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

হবিগঞ্জ সদর মডের থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠয়েছে। তবে কিভাবে আগুন লেগেছে বিষয়টি কেউ বলতে পারছে না।

/জেবি/