কুলাউড়ায় পুকুর থেকে গৃহবধূর লাশ উদ্ধার

মৌলভীবাজারমৌলভীবাজার কুলাউড়ায় শরীফপুর এলাকা পুকুর থেকে রশিবুন বেগম (৪২) নামে  এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১২এপ্রিল) দুপুর আড়াইটার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর গ্রামে নিজ বাড়ির পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত রশিবুন বেগম ওই গ্রামে জাহাঙ্গীর মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে রশিবুন নিখোঁজ হন। তার পরিবার ও বাড়ির আশ-পাশের লোকজন অনেক খোঁজাখুঁজি করে তাকে পায়নি। মঙ্গলবার দুপুর ১২টার তার লাশ বাড়ির পুকুর থেকে ভেসে উঠলে থানা পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
কুলাউড়া থানার উপ-পরিদর্শক মো. দিদার হোসেন বলেন,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামী-স্ত্রীর কলহের জের ধরে আত্মহত্যা করতে পারে।
তিনি আরও বলেন, নিহতের বুকে আঁচড়ের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর বোঝা যাবে।

আরও পড়ুন:

সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিকশা খাদে : মুক্তিযোদ্ধাসহ নিহত ২

বান্দরবানে নিখোঁজ মেম্বার প্রার্থীর লাশ উদ্ধার

/এআর/