গ্রেফতারকৃতরা হলেন, উপজেলা রাজাপুর গ্রামের মো. শহিদ মিয়া (৫৫), মাতব্বর মো. সুরুক মিয়া (৬৫) ও ফটিক মিয়া (৫৫)।
এর আগে সোমবার ভিকটিমের পিতা মো. দুরুদ মিয়া চার জনের নাম উল্লেখ করে শ্রীমঙ্গল থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। শ্রীমঙ্গল থানার মামলা নং ১২, তাং ১১/০৪/১৬।
শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক মো. রফিকুল ইসলাম জানান, গত ৯ এপ্রিল শনিবার বিকাল ৫টার দিকে গ্রামের এক বিয়েতে বাড়ির লোকজন চলে যাওয়ায় মিষ্টি খাওয়ার কথা বলে ঘরে ডেকে শহিদ মিয়া ওই শিশুকে ধর্ষণ করে। পওে শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবার ও বাড়ির লোকজনের মধ্যে জানাজানি হলেও স্থানীয় প্রভাবশালী মাতব্বর মো. সুরুক মিয়া ও ফটিক মিয়া ও হান্নান মিয়া বিষয়টি শালিস করে দিবে বলে নির্যাতিত শিশুটিকে চিকিৎসা দিতে বাধা দেয়।
তিনি আরও বলেন, শিশুটিকে চিকিৎসা দিতে রাতেই মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মামলা রুজুর পর ৪ আসামির মধ্যে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে মৌলভীবাজার আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়। মামলার আরেক আসামি মো. হান্নান মিয়াকে (৪৫) গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে তাকে গ্রেফতারে জোর প্রচেষ্টা চলছে বলে এসআই রফিক জানান।
আরও পড়ুন:
/এআর/