সিলেট রেলওয়ে স্টেশনের তিন বুকিং সহকারী বরখাস্ত

যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে সিলেট রেলওয়ে  স্টেশনের তিন বুকিং সহকারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সোমবার (১৮ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাদের বরখাস্ত করা হয়।
বরখাস্তকৃতরা হলেন- রফিক মিয়া,শফিক আহমদ ও জহুর লাল দাশ। বিজিবি ও পুলিশের সমন্বয়ে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সিলেট কালেক্টরেট-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল ইসলাম চৌধুরী, মোফিজুর রহমান ও হোসাইন মোহাম্মদ হাই জকি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল ইসলাম চৌধুরী জানান, তিন বুকিং সহকারীকে বরখাস্তের পাশাপাশি তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হয়েছে।
রেলওয়ের সিলেট বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা শফিদুর রহমান তাদের বরখাস্ত করেন বলে জানান ম্যাজিস্ট্রেট জিয়াউল।

এদিকে,অভিযানের মিজানুর রহমান নামে এক টিকিট কালোবাজারিকে আটক করে ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। তার বাড়ি ফরিদপুর জেলায়। মিজান রেলওয়ে স্টেশন এলাকার মুদি দোকানি বলে জানিয়েছে মোবাইল কোর্ট।

আরও পড়ুন:

সুন্দরবনে আবারও আগুন, বনবিভাগের দাবি ‘নাশকতা’

/এআর/