বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহীর ১৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি বাতিল করে আগামী ৩ দিনের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করতে রাজশাহী বোর্ডের চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়তে পারেন: এসএসসি’র ফল প্রকাশ, পাসের হার ৮৮.২৯ শতাংশ
বাড়তি ফি নেওয়া এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ওই বাড়তি টাকা ফেরত দেওয়ার জন্য সময় দেওয়া হয়। কিন্তু রাজশাহী শিক্ষা বোর্ডের ১৪৮টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অতিরিক্ত টাকা ফেরত দেইনি। এমনকি কারণ দর্শানোর নোটিশের কোনও জবাবও দেয়নি। এ কারণেই ওই প্রতিষ্ঠানগুলোর কমিটিকে বাতিল করার নির্দেশ দেওয়া হলো।
/আরএআর/এমএনএইচ/