এর আগে মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বিতর্কিত কার্যক্রমে লিপ্ত থাকায় লালমাটিয়ার ‘পিস ইন্টারন্যাশনাল স্কুল-এর পাঠদানের অনুমতি বাতিল করতে শিক্ষাবোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মাহবুবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, মন্ত্রণালয়ের নির্দেশ পাওয়ার পরেই আমরা লালমাটিয়ায় অবস্থিত পিস ‘পিস ইন্টারন্যাশনাল স্কুল’-এর নিবন্ধন বাতিল করেছি। তিনি বলেন, ২০১৪ সালের ১৩ নভেম্বর ৫/৭, ব্লক-বি লালমাটিয়ায় অবস্থিত এই স্কুলকে নিবন্ধন দিয়েছিল ঢাকা বোর্ড।
অন্যদিকে অনুমোদনহীন দেশের সকগুলো পিস স্কুল অবিলম্বে বন্ধ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
/আরএআর/এমএনএইচ/