জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ফল প্রকাশ বৃহস্পতিবার সন্ধ্যায়





জাতীয় বিশ্ববিদ্যালয়জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় প্রকাশ করা হবে। বৃহস্পতিবার বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ পরীক্ষায় ২৯টি অনার্স বিষয়ে সারাদেশে ৬১৯টি কলেজের ২১১টি কেন্দ্রে মোট ২ লাখ ৭৭ হাজার ২৯৬ জন পরীক্ষার্থী অংশ নেয়। তার মধ্যে পাসের হার ৯০ দশমিক ১১ শতাংশ বলেও জানানো হয়েছে।
পরীক্ষার ফল এসএমএস এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd এবং www.nubd.info) থেকে জানা যাবে।
এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। যে কোনও মোবাইল থেকে NU লিখে স্পেস দিয়ে H1 লিখে স্পেস দিয়ে রোল অথবা রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে ।
/আরএআর/এমএনএইচ/