পরীক্ষার বিস্তারিত ফল এবং ভর্তি প্রক্রিয়া সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের admission.eis.du.ac.bd ওয়েব সাইটে জানা যাবে। এছাড়া, DU KHA লিখে roll no টাইপ করে ১৬৩২১ নম্বরে যেকোনও অপারেটরের মোবাইল ফোন থেকে সেন্ড করে ফিরতি এসএমএস এর মাধ্যম ভর্তিচ্ছুরা তার ফল জানতে পারবেন।
উল্লেখ্য, খ-ইউনিটে মোট আসন সংখ্যা রয়েছে ২ হাজার ৩৩৩টি। গত ২৩ সেপ্টেম্বর ২০১৬ শুক্রবার এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ফল প্রকাশের সময় কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন ও ‘খ’ ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক ড. বেগম আকতার কামাল এবং অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. হাসিবুর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।
/আরএআর/এমএনএইচ/