শিক্ষক নেতারা জানান, প্রধানমন্ত্রীর সুস্পষ্ট ঘোষণা থাকলেও ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন এমপিও প্রস্তাবনা নেই। আর এ কারণেই শিক্ষকরা ক্ষুব্ধ হয়ে দাবি আদায়ে আবার মাঠে নামার ঘোষণা দেন।
নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি গোলাম মাহমুদুন্নবী বলেন, গত বছর এমপিওভুক্তির দাবিতে আন্দোলনের পর প্রধানমন্ত্রীর আশ্বাসেই আমরা আন্দোলন স্থগিত করে ঘরে ফিরেছিলাম। কিন্তু প্রস্তাবিত বাজেটে এমপিওভুক্তির প্রতিফলন নেই। তাই এখন আমরা আবারও বাধ্য হয়ে আন্দোলনে নেমেছি। কিন্তু পুলিশ আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়েছেন।
তিনি বলেন, যেকোনও মূল্যে আমরা কর্মসূচি পালন করবো। প্রেসক্লাবের আশপাশে অবস্থান করছেন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের হাজারও শিক্ষক-কর্মচারী।