বিশেষ বিসিএসে নিয়োগ পাচ্ছেন ১১৮৮ কলেজ শিক্ষক

সরকারি কর্ম কমিশন (পিএসসি)সংকট মেটাতে বিশেষ বিসিএস-এর মাধ্যমে সরকারি কলেজে এক হাজার ১৮৮ জন শিক্ষককে নিয়োগ দেবে সরকার। এ লক্ষ্যে সরকারি কর্ম কমিশনে (পিএসসি) প্রস্তাব পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। এছাড়া ৩৬তম বিসিএস থেকে ৯৪৭ জন ৩৭তম বিসিএস থেকে ২২৪ জন এবং ৩৮তম বিসিএস থেকে ৯৯২ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন বলেন, ‘বিশেষ বিসিএস-এর মাধ্যমে শিক্ষক নিয়োগের প্রস্তাব পাঠানো হয়েছে।’

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের সহকারী পরিচালক (কলেজ-২) মোহাম্মদ দেলোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিশেষ বিসিএস-এ কলেজ শিক্ষক নিয়োগের জন্য এক হাজার ১৮৮ জন শিক্ষক নিয়োগ দিতে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।’     

সরকারি কলেজের তীব্র শিক্ষক সংকট নিরসনে সম্প্রতি কলেজ শিক্ষক নিয়োগের শিক্ষক নিয়োগের প্রস্তাব দেয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। মাউশির প্রস্তাব পাঠানোর পর বিশেষ বিসিএস-এর মাধ্যমে এক হাজার ১৮৮ জন প্রভাষক নিয়োগে পিএসসিতে প্রস্তাব পাঠায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর সূত্রে জানা গেছে, সারাদেশে বিভিন্ন বিষয়ের ৩ হাজার ৩৫১টি শূন্য পদ রয়েছে। এই পদের বিপরীতে ৩৬তম বিসিএস থেকে ৯৪৭ জন ৩৭তম বিসিএস থেকে ২২৪ জন এবং ৩৮তম বিসিএস থেকে ৯৯২ জন শিক্ষক শিক্ষক নিয়োগের প্রক্রিয়া রয়েছে। এছাড়া বিশেষ বিসিএস-এর মাধ্যমে সরকারি কলজে এক হাজার ১৮৮ জন শিক্ষক নিয়োগের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। মন্ত্রণালয় পিএসসিতে বিশেষ বিসিএস এর মাধ্যমে শিক্ষক নিয়োগের জন্য প্রস্তাব পাঠায়।