এর আগে ২৭৬টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সরকারি করা হয়েছে। এ নিয়ে মোট ২৮০টি মাধ্যমিক বিদ্যালয় সরকারি হলো।
সোমবার দুপুরে সরকারি হওয়া বিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে বগুড়ার চাঁচাইতারা-মাদলাযুক্ত উচ্চ বিদ্যালয়, পঞ্চগড়ের বোদা পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ, ময়মনসিংহের ফুলবাড়ীয়া মডেল পাইলট উচ্চবিদ্যালয় এবং ঝিনাইদহের কোটচাঁদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়।
প্রসঙ্গত, ২০১৬ সাল থেকে বেসরকারি স্কুল ও কলেজ সরকারিকরণের জন্য তালিকাভুক্তির কাজ শুরু করে সরকার। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী সারাদেশে ৩২৫টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করা হবে।