আদেশে বলা হয়, প্রতিবছর প্রাথমিক শিক্ষা অধিদফতর মাঠ পর্যায়ে বিষয়ভিত্তিক প্রশিক্ষণসহ বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করে। এসব প্রশিক্ষণে একই বিষয়ে একই ব্যক্তি একাধিকবার প্রশিক্ষণ নেওয়ার বিষয়ে অভিযোগ পাওয়া গেছে, যা উদ্বেগজনক।
একই বিষয়ে একই ব্যক্তিকে একাধিকবার প্রশিক্ষণে অংশ নেওয়া থেকে বিরত রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা শিক্ষা অফিসার ও প্রাইমারি টেনিং ইনস্টিটিউটের (পিটিআই) সুপারিনটেনডেন্টকে নির্দেশনাও দেওয়া হয়েছে।