বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক দ্বিতীয় নিয়োগ চক্রে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের জন্য সুপারিশকৃত প্রার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যারা দ্বিতীয় নিয়োগ চক্রে এমপিও পদে সুপারিশপ্রাপ্ত হয়ে প্রতিষ্ঠানে যোগদান করেছেন কিন্তু এমপিওভুক্ত হতে পারেননি কিংবা সুপারিশপ্রাপ্ত হয়ে প্রতিষ্ঠানে যোগদান করতে পারেননি, তাদের আগামী ১৫ সেপ্টেম্বর ২০২০ তারিখের মধ্যে অত্র কার্যালয়ে আবেদন প্রেরণের জন্য অনুরোধ করা হলো। ওই তারিখের পর সংশ্লিষ্ট বিষয়ে কোনও আবেদন গ্রহণ করা হবে না।
এতে আরও বলা হয়, ইতোমধ্যে যেসব প্রার্থী নন-এমপিও পদে সুপারিশপ্রাপ্ত হয়ে বর্ণিত সমস্যার বিষয়ে সংশ্লিষ্ট অধিদফতর অথবা এনটিআরসিএ-তে আবেদন করেছেন তাদেরকে নতুন করে আবেদন করতে হবে না। নন এমপিও পদে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের ক্ষেত্রে এ বিজ্ঞপ্তি প্রযোজ্য হবে না বিধায় তাদের আবেদন করার প্রয়োজন নাই।