এর আগে জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) জানায়, ৩১ ডিসেম্বর গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বই উৎসব-২০২১’ ভার্চুয়ালি উদ্বোধন করবেন। প্রতিবছর সরাসরি শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর ১ জানুয়ারি উৎসব করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় বই উৎসব পালন করে। এবার করোনার কারণে তা সম্ভব হবে না।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বই উৎসব ছাড়া সমসাময়িক বিষয়ের মধ্যে রয়েছে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি, অনলাইনে শিক্ষা কার্যক্রমসহ বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকের সঙ্গে মত বিনিময় করবেন শিক্ষামন্ত্রী। এ সময় এইচএসসির ফল কবে প্রকাশ হবে তা জানিয়ে দেবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।