বার্ষিক প্রাথমিক বিদ্যালয় শুমারি (এপিএসি-২০২১) এর অনলাইন সফটওয়ারে তথ্য এন্ট্রি ও অনুমোদনের সময় বেড়েছে। বুধবার (৩০ জুন) স্বাক্ষরিত প্রাথমিক শিক্ষা অধিদফতরের অফিস আদেশটি প্রকাশ করা হয়েছে।
এতে জানানো হয়, বার্ষিক প্রাথমিক বিদ্যালয় শুমারি (এপিএসি-২০২১) এর আওতায় যাবতীয় তথ্য বিদ্যমান অনলাইন সফটওয়ারে মাঠ পর্যায় থেকে এন্ট্রি ও অনুমোদনের কার্যক্রম চলমান রয়েছে। কার্যক্রমটি ৩০ জুনের মধ্যে সম্পন্ন করার বাধ্যবাধকতা ছিলো। সফটওয়ারটি কেনিক্যাল সমস্যা ও দুর্গম এলাকায় নেটওয়ার্ক ধীরগতি সম্পন্ন হওয়ায় আগের নির্ধারিত সময়সীমা বাড়ানো হলো।
আগামী ১৫ জুলাইয়ের মধ্যে উপজেলা/থাকার প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, কম্পিউটার অপারেটর ও ডাটা এন্ট্রি অপারেটর এপ্রিসি তথ্য সংগ্রহ ফরম পূরণ ও সফটওয়ারে এন্ট্রি দেবেন।
উপজেলা/থানার সহকারী শিক্ষা অফিসাররা আগামী ১৬ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত এন্টি করা তথ্য যাচাই-বাছাই করবেন।
উপজেলা/থানা শিক্ষা অফিসাররা ২১ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত সফটওয়ারে এন্ট্রি করা তথ্য নমুনাভিত্তিক ভেলিডেশন ও অনুমোদন দেবেন।
সকল উপজেলা/থানা থেকে আগামী ২৭ জুলাইয়ের মধ্যে শতভাগ বিদ্যালয়ের এন্ট্রি ও অনুমোদন করা হয়েছে কিনা তার লিখিত প্রতিবেদন প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরীবিক্ষণ ও মূল্যায়ন বিভাগের পরিচালক (dirmonitordpe@gmail.com) বরাবর পাঠাতে হবে। এই সময়সীমা কোনওভাবেই বাড়ানো হবে না। নির্দিষ্ট সময়সীমার মধ্যে যাবতীয় কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য অনুরোধ করা হচ্ছে। এপিএসসি ডাটা এন্ট্রি ও সফটওয়ারে যেকোনও সমস্যার জন্য গত ৩১ মে জারি করা অফিস আদেশ অনুযায়ী বিভাগভিত্তিক দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে।