৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ

৪৩তম বিসিএস-এর আবশ্যিক ও পদ-সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা আগামী ২৪ জুলাই থেকে শুরু হচ্ছে।  পরীক্ষা চলবে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত।

সোমবার (৬ জুন) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল্লাহ আল মামুনের সই করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

গত বছরের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আটটি বিভাগীয় শহরের ৩৬৯টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা হয়। পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন চার লাখ ৪২ হাজার ৮৩২ জন প্রার্থী। আর পরীক্ষায় অংশ নেন তিন লাখ ২১ হাজার ৬৫০ জন। পরীক্ষার ফল প্রকাশিত গত ২০ জানুয়ারি। লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ য়েছেন ১৫ হাজার ২২৯ জন।