৫০তম বিসিএসের বিষয়ভিত্তিক লিখিত পরীক্ষা ২৭ এপ্রিল থেকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০২৬, ১৪:৫৯আপডেট : ০৩ মার্চ ২০২৬, ১৪:৫৯

৫০তম বিসিএসের পদ-সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা শুরু হবে আগামী ২৭ এপ্রিল থেকে। এই পরীক্ষা চলবে ৭ মে পর্যন্ত।
সোমবার (২ মার্চ) সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) এই সময়সূচি প্রকাশ করে।

সময়সূচি অনুযায়ী, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ — ৮টি বিভাগীয় কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা ৪ ঘণ্টা চলবে এই পরীক্ষা।

এর আগে গত ১০ ফেব্রুয়ারি ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হন ১২ হাজার ৩৮৫ জন। এ বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা শুরু হবে ৯ এপ্রিল, যা চলবে ২৩ এপ্রিল পর্যন্ত।

উল্লেখ্য, গত বছরের ২৬ নভেম্বর ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এ বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে দুই হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে এক হাজার ৭৫৫টি ক্যাডার পদের বিপরীতে সবচেয়ে বেশি নিয়োগ হবে স্বাস্থ্য ক্যাডারে ৬৫০ জন। এ ছাড়া প্রশাসন ক্যাডারে ২০০ এবং পুলিশ ক্যাডারে ১১৭ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে।

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
৪৮তম বিশেষ বিসিএস: আরও ১৮৪ জনকে নিয়োগ
বিসিএস পরীক্ষায় প্রশ্নফাঁস: কারাগারে পিএসসি কর্মকর্তা কৌশিক দেবনাথ
৪৪তম বিসিএসে ২৭ প্রার্থীর নন-ক্যাডার নিয়োগ নিয়ে হাইকোর্টের রুল
সর্বশেষ খবর
মানবপাচারকারীর ২০ আস্তানা গুঁড়িয়ে দিলো বিজিবি-পুলিশ
মানবপাচারকারীর ২০ আস্তানা গুঁড়িয়ে দিলো বিজিবি-পুলিশ
টিভিতে আজকের খেলা (১৪ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৪ সেপ্টেম্বর, ২০২৬)
যে কলেজ থেকে তিন বছরে মেডিক্যালে চান্স পেয়েছেন ১৬১ শিক্ষার্থী
যে কলেজ থেকে তিন বছরে মেডিক্যালে চান্স পেয়েছেন ১৬১ শিক্ষার্থী
মুসলিম না হিন্দু বিতর্কের অবসান, ইসলামী রীতিতে দাফন করা হলো সেই ব্যক্তিকে
মুসলিম না হিন্দু বিতর্কের অবসান, ইসলামী রীতিতে দাফন করা হলো সেই ব্যক্তিকে
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার