তথ্য বিবরণীতে বলা হয়, ফেসবুকসহ অন্য কোনও ইলেক্ট্রনিক মাধ্যমে চলমান এসএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ালে এ শাস্তি ও জরিমানা করা হবে। প্রশ্নপত্র ফাঁসের যেকোনও ধরনের চেষ্টা চালালে পাবলিক পরীক্ষা আইনে চার বছর পর্যন্ত জেল ও জরিমানা করা হবে।
অন্যদিকে, চলমান এসএসসি ও সমমান পরীক্ষা ২০১৬ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ে কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমের ফোন নং-৯৫৪০৩০২, ০১৭৭৭-৭০৭৭০৫, ০১৭৭৭-৭০৭৭০৬।
উল্লেখ্য গত ১ ফেব্রুয়ারি শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ডসহ ১০টি বোর্ডে মোট পরীক্ষার্থী ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ জন।
/এফএস/এমএনএইচ/