ইউজিসির সহকারী পরিচালক-সহকারী সচিব পদে নিয়োগ পরীক্ষা স্থগিত

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সহকারী পরিচালক বা সহকারী সচিব পদে শুক্রবারের (১৯ ডিসেম্বর) নিয়োগ পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। 

এদিন সকালে এ তথ্য জানায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

নিয়োগ পরীক্ষার নতুন তারিখ পরবর্তী সময়ে জানানো হবে বলে জানিয়েছে ইউজিসি। 

উজিসি'র সহকারী পরিচালক বা সহকারী সচিবের ১৫টি পদের বিপরীতে মোট ৭ হাজার ৩৫১ জন চাকরিপ্রার্থী পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা ছিল।