প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: লোগো-স্লোগান-থিম সং আহ্বান

‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬’ উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের কাছে লোগো, রিলস, মাসকট, স্লোগান ও থিম সং আহ্বান করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর।

সোমবার (২০ জুলাই) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানকে চিঠি পাঠানো হয়েছে।

এতে বলা হয়, ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬’ উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের কাছে লোগো, রিলস, মাসকট, স্লোগান ও থিম সং আহ্বান করা যাচ্ছে।

আগামী ২৮ জুলাইয়ের মধ্যে লোগো, রিলস, মাসকট, স্লোগান ও থিম সং তৈরি করে hpmgoldcup@gmail.com ই-মেইলে পাঠাতে হবে।

রিলস অবশ্যই শিক্ষার্থীদের (মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের) ফুটবল খেলা সম্পর্কিত হতে হবে।

থিম সং তৈরি করে ওয়ার্ড ও পিডিএফ ফরমেটে ই-মেইলে পাঠাতে হবে। মাসকট তৈরি করে ই-মেইলে পাঠাতে হবে। স্লোগান তৈরি করে ই-মেইলে পাঠাতে হবে।

তথ্য পাঠানোর সঙ্গে একটি সচল মোবাইল নম্বরসহ যোগাযোগের ঠিকানা পাঠাতে হবে। লোগো, রিলস, মাসকট, স্লোগান ও থিম সং তৈরি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের প্রধানমন্ত্রী পুরস্কৃত করবেন।

এর আগে যারা লোগো, রিলস ও থিম সং পাঠিয়েছেন তাদের নতুন করে পাঠানোর প্রয়োজন নেই।