জাতীয়করণকৃত প্রতিষ্ঠানের নন-ক্যাডার কর্মীদের এমপিও ইনডেক্স বাতিলের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট   
১৮ অক্টোবর ২০২৬, ২০:২৫ আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ২০:২৫

জাতীয়করণকৃত শিক্ষাপ্রতিষ্ঠানের যেসব নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারী বেসরকারি আমলে এমপিওভুক্ত বা ইনডেক্সধারী ছিলেন, তাদের এমপিও ইনডেক্স বাতিল করে নতুন করে পারসোনেল ডেটা শিট (পিডিএস) নিবন্ধনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদফতর।

রবিবার (১৮ অক্টোবর) মাউশির পরিচালক অধ্যাপক মো. নাজমুল হক স্বাক্ষরিত এক নির্দেশনায় এ কথা জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, জাতীয়করণকৃত প্রতিষ্ঠানে আত্তীকৃত যেসব কর্মকর্তা-কর্মচারী বেসরকারি আমলে এমপিওভুক্ত বা ইনডেক্সধারী ছিলেন, তাদের নিজ নিজ প্রতিষ্ঠান জাতীয়করণের তারিখ থেকে এমপিও ইনডেক্স বাতিল করতে হবে। এরপর মাউশির পিডিএস ব্যবস্থায় নতুন করে নিবন্ধন করতে হবে।

এ জন্য জাতীয়করণকৃত প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের প্রয়োজনীয় সহযোগিতা করতে বলা হয়েছে। একইসঙ্গে মাউশির আওতাধীন অফিস ও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক ছাড়া সব পর্যায়ের নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীদের পিডিএসের তথ্য ১৫ কর্মদিবসের মধ্যে হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়েছে।

মাউশি জানায়, পিডিএসে সংরক্ষিত তথ্যের ভিত্তিতে নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীদের জ্যেষ্ঠতার ডাটাবেজ তৈরির কাজ চলছে। ভবিষ্যতে বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে এ ডাটাবেজের তথ্য ব্যবহার করা হবে।

/এসএমএ/এম/
সম্পর্কিত
নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীদের জ্যেষ্ঠতার ডাটাবেজ তৈরি করছে মাউশি
একাদশে ভর্তির প্রক্রিয়া নিয়ে নতুন নির্দেশনা
মাউশির নাম-লোগো ব্যবহার করা ফেসবুক পেজ-গ্রুপ বন্ধে ৭ দিনের সময়
সর্বশেষ খবর
শিক্ষাপ্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল বসানোর উদ্যোগ
শিক্ষাপ্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল বসানোর উদ্যোগ
ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ: যেসব প্রস্তুতি নিয়েছিল বিমানবন্দর কর্তৃপক্ষ
ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ: যেসব প্রস্তুতি নিয়েছিল বিমানবন্দর কর্তৃপক্ষ
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
অ্যাপলের প্রথম ফোল্ডেবল ফোন বাজার আসার এক মিনিটেই সব সোল্ড আউট
অ্যাপলের প্রথম ফোল্ডেবল ফোন বাজার আসার এক মিনিটেই সব সোল্ড আউট
সর্বাধিক পঠিত
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান