টানা ছুটি শেষ, কাল থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান

আজ রবিবার (২৫ অক্টোবর) দেশের সরকারি-বেসরকারি প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসাগুলোর টানা ছুটি শেষ হচ্ছে। ফলে আগামীকাল সোমবার (২৬ অক্টোবর) থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে যাচ্ছে। 

তবে আরও কিছুদিন কলেজের ছুটি চলবে। কলেজগুলোতে ক্লাস শুরু হবে আগামী ১ নভেম্বর থেকে।
 
শিক্ষা মন্ত্রণালয় সূত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক ছুটির তালিকা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে। 
তথ্য মতে, দুর্গাপূজা, লক্ষ্মীপূজা ও সরকারের নির্বাহী আদেশে ঘোষিত ছুটি শুরু হয়েছিল ১৮ অক্টোবর।
 
এর আগে ১৬ ও ১৭ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি পড়ায় প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় এবং মাদরাসা বন্ধ ছিল।