শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু, কোথায় কত দিন বন্ধ

বাংলা ট্রিবিউন ডেস্ক 
১৬ অক্টোবর ২০২৬, ১০:০২ আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ১০:০৫

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হচ্ছে ছুটি। সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং মাদ্রাসার নির্ধারিত ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা টানা কয়েক দিনের অবকাশ পাচ্ছেন। তবে প্রতিষ্ঠান ও শিক্ষার স্তরভেদে ছুটির মেয়াদে পার্থক্য রয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর ছুটিও নির্ভর করছে নিজস্ব একাডেমিক ক্যালেন্ডার ও প্রশাসনিক সিদ্ধান্তের ওপর।

মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি ১০ দিন

২০২৬ সালের সরকারি, বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পাঁচ দিন ছুটি নির্ধারণ করা হয়েছে। এর আগে ও পরে সাপ্তাহিক ছুটি মিলিয়ে শিক্ষার্থীদের অবকাশের মেয়াদ বাড়ছে।

ক্যালেন্ডার অনুযায়ী, ১৬ ও ১৭ অক্টোবর এবং ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি রয়েছে। এ ছাড়া ২৫ অক্টোবর রোববার লক্ষ্মীপূজা উপলক্ষে আরও এক দিনের ছুটির সুযোগ রয়েছে। সব মিলিয়ে ১৬ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত টানা ১০ দিনের ছুটি পাওয়া যেতে পারে।

তবে ছুটির এই হিসাব শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অধিদপ্তরের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। একাডেমিক কার্যক্রমের প্রয়োজন বিবেচনায় ছুটির সূচিতে পরিবর্তন আসতে পারে।

কলেজে ছুটি ১৮ থেকে ২৯ অক্টোবর

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কলেজ শাখার বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছর কলেজগুলোতে ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ছুটি নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে ছুটির মেয়াদ ১০ দিন উল্লেখ করা হয়েছে; এর মধ্যে মাঝের দুই শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি অন্তর্ভুক্ত নয়।

দুর্গাপূজা ও বিজয়া দশমীর পাশাপাশি প্রবারণা পূর্ণিমা এবং ২৫ অক্টোবরের লক্ষ্মীপূজা উপলক্ষে এ ছুটি রাখা হয়েছে।

কলেজের নির্ধারিত ছুটির আগে ও পরে সাপ্তাহিক ছুটি যুক্ত হলে অবকাশের সময় আরও বাড়বে। ১৬ ও ১৭ অক্টোবর এবং ৩০ ও ৩১ অক্টোবরের শুক্র ও শনিবারের ছুটি হিসাব করলে শিক্ষার্থীরা মোট ১৬ দিনের ছুটির সুযোগ পেতে পারেন।

মাদ্রাসায় ছুটি তিন দিন

দুর্গাপূজা উপলক্ষে সরকারি-বেসরকারি, এমপিওভুক্ত ও ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের জন্য তিন দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ছুটির তালিকা অনুযায়ী, ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত এসব প্রতিষ্ঠানে ছুটি থাকবে। তবে অন্যান্য ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হলে প্রতিষ্ঠানভেদে ছুটির সামগ্রিক সময়সূচিতে পার্থক্য হতে পারে।

সরকারি চাকরিজীবীদের টানা পাঁচ দিনের ছুটি

দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের ছুটিও বাড়িয়েছে সরকার। নির্বাহী আদেশে ২২ অক্টোবর ছুটি ঘোষণা করায় এবার টানা পাঁচ দিনের অবকাশ পাচ্ছেন তাঁরা।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে আগে থেকেই ছুটি নির্ধারিত ছিল। এর সঙ্গে ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে ছুটি যুক্ত হয়েছে। এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি চাকরিজীবীরা টানা পাঁচ দিন ছুটি কাটানোর সুযোগ পাচ্ছেন।

বিশ্ববিদ্যালয়ে ছুটির সূচি আলাদা

দুর্গাপূজা উপলক্ষে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ছুটির মেয়াদ এক রকম নয়। সরকারি ছুটির তালিকা সব বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সরাসরি প্রযোজ্য হয় না। বিশ্ববিদ্যালয়গুলো স্বতন্ত্র ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হওয়ায় নিজস্ব একাডেমিক ক্যালেন্ডার, প্রশাসনিক সিদ্ধান্ত এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের ভিত্তিতে ছুটি নির্ধারণ করে।

এ কারণে কোনও কোনও বিশ্ববিদ্যালয় সরকারি ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে ছুটি দিতে পারে। আবার কোনও প্রতিষ্ঠান পূজার আগে বা পরে অতিরিক্ত ছুটি নির্ধারণ করতে পারে। তাই বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের নিজ নিজ প্রতিষ্ঠানের ঘোষিত ছুটির তালিকা অনুসরণ করতে হবে।

/আইএএম/
সম্পর্কিত
উপজেলা বিএনপির শীর্ষ দুই পদে প্রধান শিক্ষক, বললেন, ‘আমরা সরকারি চাকরি ছেড়ে দেবো’
স্থায়ী টিসিতে শিক্ষার্থীর কী ক্ষতি হতে পারে
একাদশে ভর্তির প্রক্রিয়া নিয়ে নতুন নির্দেশনা
সর্বশেষ খবর
৭ মাত্রার ভূমিকম্পে কাঁপলো রাশিয়ার কামচাটকা
৭ মাত্রার ভূমিকম্পে কাঁপলো রাশিয়ার কামচাটকা
নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যায় জামায়াতের নিন্দা
নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যায় জামায়াতের নিন্দা
ভেজাল কীটনাশকের অভিযোগে সিলগালা, সেই প্রতিষ্ঠানের মালিক পেলেন সারের ডিলারশিপ
ভেজাল কীটনাশকের অভিযোগে সিলগালা, সেই প্রতিষ্ঠানের মালিক পেলেন সারের ডিলারশিপ
এবার ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, প্রাণ হারালেন ৫ জন
এবার ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, প্রাণ হারালেন ৫ জন
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা