আজীবন সম্মাননায় অধ্যাপক সায়ীদ ও তপন মাহমুদ




সংবাদ সম্মেলন আবদুল্লাহ আবু সায়ীদ ও তপন মাহমুদরবীন্দ্রসাহিত্য ও সংগীত চর্চায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘এবি ব্যাংক-চ্যানেল আই রবীন্দ্রমেলা ২০১৬’ আজীবন সম্মাননা পাচ্ছেন বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি ও শিক্ষাবিদ আবদুল্লাহ আবু সায়ীদ এবং রবীন্দ্রসংগীতশিল্পী তপন মাহমুদ। 

চ্যানেল আই ভবন চত্বরে ৮ মে (২৫ বৈশাখ) অনুষ্ঠিত হবে এ মেলা। তখনই তাদের এ সম্মান জানানো হবে।

মেলার বিস্তারিত জানাতে বৃহস্পতিবার (আজ) দুপুরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল চ্যানেল আই কার্যালয়ে। এতে বক্তব্য রাখেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, রবীন্দ্রমেলার প্রধান উপদেষ্টা বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান এবি ব্যাংকের ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ হোসেন।
এ সময় সম্মাননাপ্রাপ্ত দুই গুণী- অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ ও রবীন্দ্রসংগীতশিল্পী তপন মাহমুদও উপস্থিত ছিলেন।

জানানো হয়, ৮ মে বিকাল সাড়ে চারটায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রবীন্দ্রমেলার উদ্বোধন করা হবে।সংবাদ সম্মেলন (1)

/এম/