গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?

বিনোদন ডেস্ক
০৪ জুন ২০২৬, ১০:৪৫আপডেট : ০৪ জুন ২০২৬, ১০:৪৫

কবি জীবনানন্দ দাশ দাম্পত্য জীবনে বহুক্ষেত্রে একাকিত্ব ও নিঃসঙ্গতার অভিজ্ঞতা বহন করেছিলেন। সেই অনুভব থেকেই তার কবিতায় উঠে আসে এক অনন্য চরিত্র—বনলতা সেন, যার কাছে গিয়ে ক্লান্ত জীবন খুঁজে পায় শান্তির আশ্রয়।

বিগত দুটি সংসারেই থিতু হতে পারেন নি। তাই তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউড তারকা আমির খান—এমন গুঞ্জন এখন ভারতীয় বিনোদন অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু। দীর্ঘদিন আলোচনার বাইরে থাকা, নিভৃতচারী ও আড়ালপ্রিয় এক নারী গৌরী স্প্র্যাটকে ঘিরেই এই নতুন অধ্যায়ের কথা শোনা যাচ্ছে।

বলা হচ্ছে, আমির খানের জীবনে এবার এসেছে এমন এক সঙ্গী, যিনি প্রচারের আলো থেকে দূরে থাকতে ভালোবাসেন, চুপচাপ নিজের জগতে থাকা এক সৃজনশীল ও স্থির মানসিকতার মানুষ। সেই সূত্রেই অনেকে তাকে তুলনা করছেন এক আধুনিক ‘বনলতা সেন’-এর সঙ্গে—যার উপস্থিতি ঝড়ো জীবনের ভেতরে এনে দেয় শান্তি ও স্থিতি।


চলচ্চিত্র জগতের নন, ফ্যাশন ও ব্যবসার মানুষ

গৌরী স্প্র্যাটের জন্ম ও বেড়ে ওঠা বেঙ্গালুরুতে। ফ্যাশন, স্টাইলিং ও ব্যবসা ব্যবস্থাপনার সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত তিনি। লন্ডনের ইউনিভার্সিটি অব দ্য আর্টস থেকে স্টাইলিং ও ফটোগ্রাফি বিষয়ে পড়াশোনা করেছেন। পরে ফ্যাশন ও সৌন্দর্যসেবাভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছেন।

বহুসাংস্কৃতিক পারিবারিক পরিচয়

গৌরীর পারিবারিক শিকড় বেশ বৈচিত্র্যময়। বিভিন্ন প্রতিবেদনে তাকে পাঞ্জাবি, আইরিশ, তামিল ও ব্রিটিশ বংশোদ্ভূত হিসেবে উল্লেখ করা হয়েছে। তার মা রিটা স্প্র্যাট বেঙ্গালুরুতে একটি সেলুন ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

২৫ বছরের পরিচয়, প্রেম মাত্র কয়েক বছরের

আমির খান ও গৌরী স্প্র্যাটের পরিচয় নতুন নয়। প্রায় ২৫ বছর আগে তাদের পরিচয় হয়েছিল। পরে দীর্ঘ সময় যোগাযোগ বিচ্ছিন্ন থাকলেও কয়েক বছর আগে আবার যোগাযোগ শুরু হয়। সেই বন্ধুত্ব ধীরে ধীরে সম্পর্কে রূপ নেয়। ২০২৫ সালে নিজের ৬০তম জন্মদিনের আগে গণমাধ্যমের সামনে প্রথমবার গৌরীকে পরিচয় করিয়ে দেন আমির।


গৌরী
আলোচনার বাইরে থাকতে পছন্দ করেন

গৌরী স্প্র্যাট বিনোদন জগতের মানুষ নন এবং প্রচারের আলো থেকেও দূরে থাকতে পছন্দ করেন। আমির নিজেই একাধিকবার বলেছেন, গৌরী সিনেমাপাগল নন। এমনকি আমিরের অল্প কয়েকটি সিনেমাই তিনি দেখেছেন।

আমিরের পরিবারের কাছেও গ্রহণযোগ্য

আমির খানের সন্তান জুনায়েদ ও ইরাসহ পরিবারের সদস্যদের সঙ্গে গৌরীর সুসম্পর্ক রয়েছে বলে বিভিন্ন সাক্ষাৎকারে উঠে এসেছে। জুনায়েদ খানও তাকে ‘উষ্ণ ও আন্তরিক’ মানুষ হিসেবে বর্ণনা করেছেন।

তৃতীয় বিয়ের গুঞ্জন

ভারতীয় গণমাধ্যমের সাম্প্রতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আগামী ৫ জুলাই ব্যক্তিগত পরিসরে বিয়ের পরিকল্পনা করছেন আমির খান ও গৌরী স্প্র্যাট। যদিও এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

গৌরী ও আমির
কেন আলোচনায় গৌরী?

বলিউডে তারকাদের সঙ্গী হিসেবে প্রায়ই অভিনেত্রী বা পরিচিত মুখদের দেখা যায়। সেই জায়গায় গৌরী স্প্র্যাট একেবারেই ব্যতিক্রম। তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন কোনো চলচ্চিত্র, বিজ্ঞাপন বা তারকাখ্যাতির কারণে নয়; বরং নিজের স্বতন্ত্র পেশাগত পরিচয়, ব্যক্তিগত গোপনীয়তা এবং আমির খানের জীবনে তার উপস্থিতির কারণে। আর সেই কারণেই আমিরের সম্ভাব্য তৃতীয় বিয়ের খবরের সঙ্গে সঙ্গে গৌরী স্প্র্যাট এখন বলিউডের অন্যতম আলোচিত নাম।

/আরএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান