মোশন গ্রাফিক্সে উদ্যমী একজন

আমিনুল ইসলামের মোশন গ্রাফিক্স।শখের বশে মোশন গ্রাফিক্স চর্চা শুরু করলেও এটি এখন আমিনুল ইসলামের পেশা। বর্তমানে তিনি সময় টেলিভিশনের সিনিয়র গ্রাফিক্স ডিজাইনার হিসেবে দায়িত্বপ্রাপ্ত আছেন। তিনি মূলত টিভি নিউজ গ্রাফিক্স, বিশেষ দিনের ফিলার ও রিয়েলটাইম গ্রাফিক্সের কাজ করে থাকেন।
শুধু টেলিভিশনের কর্মকান্ডেই নিজেকে আটকে রাখেননি। কাজ করছেন বিভিন্ন বিজ্ঞাপন, চলচ্চিত্র এবং ডুকমেন্টারির গ্রাফিক্স নিয়েও।
আমিনুল ইসলাম।তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‌'সময় টেলিভিশনে'র নিয়মিত আয়োজন খেলার সময়ে ব্র্যান্ডিং, সময় সংবাদের নিউজ ইনফো গ্রাফিক্স, জাতীয় নির্বাচনে রিয়েলটাইম ইনফো গ্রাফিক্স এবং আইসিসি ওয়ার্ল্ড কাপ চলাকালীন রিয়েলটাইম ভার্চুয়াল সেট নির্মাণ।
এছাড়াও তিনি কাজ করেছেন বিজ্ঞাপনে ভিজুয়্যাল ইফেক্টস নিয়ে। কাজ করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মিলার বায়োগ্রাফি ফিল্ম ‌'আনসেন্সরড'-এ।
আমিনুল ইসলামের ইচ্ছে মোশন গ্রাফিক্সে নিজেকে আরও দক্ষ করে গড়ে তোলা ও ভিজুয়্যাল ইফেক্টস নিয়ে দেশীয় মিডিয়ায় কাজ করা। তিনি স্বপ্ন দেখেন, একদিন বাংলাদেশের মাটিতে আন্তর্জাতিক মানের মোশন গ্রাফিক্স ও ব্রডকাস্ট ডিজাইনিং স্টুডিও তৈরি হবে। যার প্রতিচ্ছবি মিলবে দেশীয় নাটক-সিনেমা-বিজ্ঞাপনে।
একটা সময় ছিল যখন বিভিন্ন গ্রাফিক্স ডিজাইনার বিদেশ থেকে নিয়ে আসা হতো। কিন্তু বর্তমানে এখন তা অনেকখানি কমে গেছে। তার ভাষায়, ‌'ভবিষ্যতে যাতে আমরাই বিশ্বের বিভিন্ন দেশে গ্রাফিক্স ডিজাইন সরবরাহ করতে পারি সেই স্বপ্ন দেখি আমি।'
/এমএম/