সম্পর্ক বিচ্ছেদের কয়েক মাসের মাথায় যে তাদের শুটিং করতে হচ্ছে একে অপরের বিপরীতে। বেশ কয়েকবার পিছিয়েও শেষ পর্যন্ত অনুরাগ বসু’র ‘জাগ্গা জাসুস’ সিনেমার শুটিং করতে রাজি হয়েছেন তারা। রাজি হলেও প্রতি পদে পদে তাদের সম্পর্কের রেশ পড়ছে শুটিংয়ে। বিব্রতকর অবস্থায় পড়ছেন উভয়েই। আর এতে সবচেয়ে বেশি বিপদে পড়েছেন পরিচালক অনুরাগ বসু।
রণবীর-ক্যাটের সম্পর্কে বিচ্ছেদের ফলে সিনেমাটি সম্পূর্ণ হওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছিল। সিনেমাটির চূড়ান্ত শুটিং মরক্কোয় হওয়ার কথা। একসঙ্গে মরক্কো যেতে রাজি হননি ক্যাট ও রণবীর। দুই দিন পর শুটিং স্পটে পৌঁছেছেন ক্যাটরিনা। এমনকি একই হোটেলে থাকতেও নাকি দুজন আপত্তি জানিয়েছেন। সম্পর্ক ভেঙে যাওয়ার পরও একে অপরের বিপরীতে কেমন অভিনয় করেন তা দেখার অপেক্ষায় ছিল বলিউড পাড়া। অনেকে আশা করেছিলেন, ব্যক্তিগত সম্পর্ক ছাপিয়ে পেশাদার মনোভাব নিয়ে কাজ করে যাবেন এ জুটি। তবে কাজ শুরু করলেও পদে পদে ব্যক্তিগত সম্পর্কের রেশ ধরা পড়েছে।
শুটিংয়ের প্রকাশিত একটি ভিডিও দেখে এমনটাই মনে করছেন অনেকে। মরক্কোর একটি মার্কেটপ্লেসে গানের শুটিংয়ের একটি ভিডিও প্রকাশ হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তাতে দেখা যায়, নাচের সময় রণবীর ও ক্যাটরিনা উভয়েই বারবার বিব্রতকর অবস্থায় পড়ছেন, নাচের মুদ্রার সময় জড়তা ধরা পড়ছিল দুজনেরই। এমনকি একে অপরের চোখের দিকে তাকানো এড়িয়ে চলার চেষ্টা করছেন।
শুধু তাই নয়, এর আগে রণবীর পরিচালক অনুরাগ বসুকে চিত্রনাট্য পরিবর্তনেরও অনুরোধ জানিয়েছেন। একই অনুরোধ জানান ক্যাটরিনাও। মূলত সিনেমার একটি ঘনিষ্ঠ দৃশ্যে তাদের অপরকে চুম্বনের দৃশ্য ছিল। এমন ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের আপত্তি সম্পর্ক ভেঙে যাওয়া এ জুটির।
এ তো গেলো শুটিংয়ের কথা। শুটিং ছাড়াও দুজনের বিচ্ছেদের পর একে অপরের মুখোমুখি হননি ‘চিকনি চামেলি’ ও কাপুর জুনিয়র। বলিউড পার্টিগুলোতেও একে অপরকে এড়িয়ে চলেছেন। রণবীরের সঙ্গে যে বাসায় থাকতেন ক্যাট, সেই বাসাটিও নাকি ছেড়ে দিয়েছেন তিনি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া।
/এএ/এম/