কিন্তু কানের লাল গালিচায় ‘সর্বজিৎ’-এর প্রদর্শনীতে ঐশ্বরিয়ার উপস্থিতি বেশ সমালোচিত হচ্ছে। কারণ বেগুনি রঙের লিপস্টিক লাগিয়ে হাজির হয়েছেন উৎসবের একটি আয়োজনে।
রবিবার কান উৎসবে দেখানো হয় ঐশ্বরিয়া অভিনীত চলচ্চিত্র ‘সরবজিৎ’। প্রদর্শনীতে ঐশ্বরিয়া উপস্থিত ঠোঁটে বেগুনি রঙের লিপস্টিক লাগিয়ে। পরনে ছিল ফুলের কাজ ওয়ালা রামি কাদি পোশাক। ৪২ বছরের এ অভিনেত্রীর সঙ্গে ‘সর্বজিৎ’-এর সহ-অভিনেতা রিচা চাড়া উপস্থিত ছিলেন সব্যসাচী শাড়ি পরে। তবে সবার নজর কাড়ে ঐশ্বরিয়ার বেগুনি রঙের লিপস্টিক।
টুইটার ও বিভিন্ন মিডিয়ায় নামই দেওয়া হয়েছে ‘পার্পল লিপস’।
নিজের ব্যক্তিগত পছন্দের ফ্যাশন পরিহার করে হঠাৎ এমন রঙের লিপস্টিক ঠোঁটে লাগানোর ফলে টুইটারে ঝড় ওঠেছে। আলোচনা-সমালোচনা চলছে পুরোদমে। সবাই ব্যস্ত ঐশ্বরিয়ার পরীক্ষামূলক এ ফ্যাশন সফল না ব্যর্থ তা উদঘাটনে। অনেকের কাছে এটা ‘নতুন’ কিছু। অনেকেই বলছেন দৃষ্টিকটু।
ঐশ্বরিয়া এবারের কান উৎসবে আলি ইউনুস, এলি সাব ও নায়েম খানের ডিজাইন করা পোশাক পরেছেন।
সূত্র: এনডিটিভি।
/এএ/এম/