‘ট্রান্সফরমার্স-ফাইভ’ আসছে ‘দ্য লাস্ট নাইট’ নামে

‘ট্রান্সফরমার্স’ সিরিজের পঞ্চম চলচ্চিত্রের নাম ঘোষণা করলেন পরিচালক মাইকেল বে ও প্রযোজক সংস্থা প্যারামাউন্ট পিকচার্স। ‘ট্রান্সফরমার্স-ফাইভ’ এর চূড়ান্ত নাম দেওয়া হয়েছে ‘ট্রান্সফরমার্স: দ্য লাস্ট নাইট’।
সোমবার ইন্সটাগ্রামে একটি পোস্টের মাধ্যমে নাম চূড়ান্ত করার বিষয়টি ঘোষণা দেন মাইকেল বে। আগামী জুন থেকে সিনেমাটির শুটিং শুরু হবে পুরোদমে।
প্রধান চরিত্রে এবারও অভিনয় করবেন মার্ক ওয়াহলবার্গ।
প্যারামাউন্ট পিকচার্স ফেব্রুয়ারিতে ঘোষণা দিয়েছিল, ট্রান্সফরমার্স সিরিজের পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম চলচ্চিত্র মুক্তি পাবে যথাক্রমে ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালে। পরিচালক বে জানুয়ারিতে জানিয়েছিলেন, সিরিজের পঞ্চম চলচ্চিত্রও তিনি পরিচালনা করবেন।
সিরিজের প্রথম চারটি চলচ্চিত্র বিশ্বব্যাপী প্রায় ৩.৭ বিলিয়ন ডলার আয় করেছিল। প্রথম ‘ট্রান্সফরমার্স’ মুক্তি পেয়েছিল ২০০৭ সালের ৩ জুলাই। ২০১৪ সালে ‘ট্রান্সফরমার্স: এজ অব এক্সটিঙ্কশন’ দেশে ২৪৫ মিলিয়ন ও বিদেশে ৮৫৮ মিলিয়ন ডলার আয় করে।
সূত্র: টরোন্টো সান।
/এএ/এমএম/