নাটকটিতে অভিনয় করেছেন- আফরান নিশো, অপর্ণা ঘোষ, এ কে আজাদ সেতু, চৈতালী চৈতী, সুবহা প্রমূখ।
এর গল্পে দেখা যাবে, আট বছর পর বিশেষ একটা কারণে দেশে ফিরেছেন মাশফিক। একজন মানুষকে খুঁজে বের করতে হবে তাকে। এই খোঁজার মধ্য দিয়েই উঠে আসে আট বছর আগের বিশ্ববিদ্যালয় জীবন, বন্ধুত্ব, প্রেম, প্রতিশ্রুতি আর সেটা ভঙ্গের চিরায়ত এক গল্প। কিন্তু স্মৃতির অলি-গলিতে মাশফিকের নতুন করে হাঁটার গল্পে থাকে নতুন উপলব্ধিও। জীবন আর সম্পর্ককে বুঝে ওঠার সে যাত্রায় কেউ কাউকে ভুলে যেতে দেয় না, কোনও না কোনওভাবে জড়িয়ে থাকে জীবনের সঙ্গে।
/এস/এমএম/