কথা রেখেছেন। ইতোমধ্যে শুরু করেছেন নতুন একক অ্যালবামের রেকর্ডিং। যদিও সেটি মাত্র তিন গানে সাজানো। অ্যালবামের নাম রেখেছেন ‘মুসাফির’।
রুমি জানান, মুসাফির অ্যালবামের সব কটি গান লিখেছেন জিয়াউদ্দিন আলম। সুর ও সংগীত করেছেন রেজওয়ান, জিয়াউদ্দিন আলম ও রাব্বি। এরমধ্যে ‘মুসাফির’গানটির মিউজিক ভিডিও তৈরির প্রক্রিয়া চলছে। আসছে ঈদে সিএমভির ব্যানারে অ্যালবাম ও মিউজিক ভিডিওটিবাজারে আসার কথা রয়েছে।
অ্যালবামটি প্রসঙ্গে রুমি বলেন, ‘অনেক বছর পরবাস ছিলাম। সে জন্য অ্যালবামের কাজ করা হয়নি। তবে এখন দেশে এসেছি শুধু গানের জন্যই। ইচ্ছে আছে এখন থেকে নিয়মিত গান করার।’
প্রসঙ্গত, ২০০৮ সালে রুমির সর্বশেষ একক অ্যালবাম ‘তারছেঁড়া’ মুক্তি পায়। প্রিন্স মাহমুদের কথা-সুরে তৈরি অ্যালবামটি সেই সময় দারুণ জনপ্রিয়তা পায়।