এবারের রোজার ঈদে প্রচার হবে সাবিলার মোট ১১টি নাটক। এর মধ্যে কয়েকটি ধারাবাহিকও থাকবে।
আর সাবিলা জানালেন, এবারই ঈদে তিনি সর্বাধিক কাজ করছেন।
সাবিলার ভাষায়, 'এবার এমন কিছু পরিচালক ও সহশিল্পীদের সঙ্গে কাজ করেছি, যা খুব ভালো লাগার। আছেন সালাউদ্দিন লাভলু ও মাহফুজ আহমেদের মতো শিল্পীরা।'
এদিকে সাবিলার ১১টি কাজের মধ্যে দুটি করে নাটকে তার সহশিল্পী থাকছেন মিশু সাব্বির ও জোভান।
উল্লেখযোগ্য নাটকগুলো হলো- 'মিস্টার পাষাণ ইজ ব্যাক', 'পলায়ন বিদ্যা', 'জোনাকির আলো', 'লাভ অ্যান্ড কোং', 'ক্ষরণ', এছাড়াও হিমেল আশরাফের একটি ও মাহফুজ আহমেদের দুটি নাটক। এগুলোর মধ্যে দুটি ৬ পর্বের ধারাবাহিকে আছেন সাবিলা।
/এম/এমএম/