তবে এসবের ফাঁকেও তিন শিল্পীর সুনাম রয়েছে গানে। প্রায়শই নাটক-সিনেমায় গান করেন তারা। যদিও সেটা একেবারেই কালেভদ্রে।
সেই সূত্রে আসছে ঈদের জন্য নির্মিত একটি বিশেষ অনুষ্ঠানে একসঙ্গে গাইলেন তারা তিনজন। বৈশাখী টেলিভিশনের ঈদ অনুষ্ঠানমালার জন্য নির্মিত বিশেষ এই অনুষ্ঠানে সিনেমার জনপ্রিয় বেশকিছু গান করেন তারা। সঙ্গে সিনেমা দেখার মজার মজার সব অভিজ্ঞতাও শেয়ার করেছেন উপস্থাপক ফেরদৌস বাপ্পীর সঙ্গে।
অনুষ্ঠানটির ধারণ কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। অসীম সাহার প্রযোজনায় এটির নাম ‘সিনেমার স্মৃতি রূপালী গান’। প্রচার হবে বৈশাখীর ঈদ অনুষ্ঠানমালায়।
/এমএম/