বলিউড তারকা আমির খান সম্প্রতি জানিয়েছেন, ‘আন্দাজ আপনা আপনা’ ছবির মূল সহ-অভিনেতা সালমানের সঙ্গে ছবিটির সিক্যুয়ালে কাজ করতে তিনি আগ্রহী।
আমির খানের এ মন্তব্যের পর ১৯৯৪ সালে ব্লকবাস্টার ‘আন্দাজ আপনা আপনা’ নিয়ে নতনু জল্পনা শুরু হয়েছে।
আমির বলেন, ‘সালমানের সঙ্গে ‘আন্দাজ আপনা আপনা-টু’ আনন্দের সঙ্গেই কাজ করব। যদি চিত্রনাট্য ভালো হয় তাহলে আমরা তা করব। সালমানের সঙ্গে ফের কাজ করতে আমি আগ্রহী কিন্তু চিত্রনাট্যও সেরকম হতে হবে। আমি নিশ্চিত, আমরা দুজনেই এই কাজ করতে পছন্দ করব।’
রাজকুমার সান্তোশি পরিচালিত প্রথম ছবিতে অভিনয় করেছিলেন, সালমান খান, আমির খান, কারিশমা কাপুর, রাবিনা টেন্ডন, পরেশ রাওয়াল, শক্তি কাপুরসহ আরও অনেকে।
সূত্র: জি-নিউজ।
/এএ/এম/