নাবিলার ভাষায়, ‘আসলে আগাম কিছু মুখে আসছে না। শুধু অপেক্ষায় আছি ছবিটি হলে গিয়ে দেখার। বড় পর্দায় নিজেকে দেখতে জানি কেমন লাগে!’ বলে রাখা সঙ্গত, এই ছবির মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষেক ঘটছে অমিতাভ রেজারও।
১৯ আগস্ট ছবিটি মুক্তির তারিখ চূড়ান্ত হয়েছে। নিশ্চিত করেছেন ছবি-কর্তা অমিতাভ রেজা। অবশ্য দেশে মুক্তির আগেই গেল ৬৯তম কান চলচ্চিত্র উৎসবের একটি অংশে প্রদর্শিত হয়েছে ছবিটি। পেয়েছেন প্রশংসাও। তারও আগে ভিন্নতার ঘ্রাণ ছড়িয়েছে ছবিটির ট্রেলার ও ‘আলু পেঁয়াজের কাব্য’ নামের একটি গান প্রকাশ করে।
‘আয়নাবাজি’ ছবির কাহিনি লিখেছেন গাওসুল আলম শাওন। তিনি এ ছবিতে অভিনয়ও করেছেন। পাশাপাশি এ ছবিতে আরও অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, শওকত ওসমান, বিজরী বরকতউল্লাহ, বৃন্দাবন দাস, খাইরুল বাশার প্রমুখ।
কনটেন্ট ম্যাটারস লিমিটেড প্রযোজিত এ ছবির নির্মাতা প্রতিষ্ঠান হাফ স্টপ ডাউন।
‘আলু পেঁয়াজের কাব্য’ গানের লিংক:
/এস/এমএম/