সাধারণ দর্শকদের কাছে মিডিয়া জগতের মানুষেরা হচ্ছেন আকাশের তারার মতো। তারা যখন টিভি বা সিনেমাতে সেই প্রিয় মানুষটিকে দেখেন তখন স্বভাবতই তার পরিবার এবং মা সম্পর্কে নানা তথ্য জানার ইচ্ছা লালন করেন মনে। এই অনুষ্ঠানটির মাধ্যমে সেই সাধারণ মানুষটি তার স্বপ্নের তারকা ও তার মায়ের নানা অজানা তথ্য জানতে পারেন।
এবারের পর্বে মীমের মা জানাবেন তার মেয়ের ছোট থেকে বড় হওয়ার নানা রকম মজাদার গল্প। সেই সঙ্গে অনুষ্ঠানে থাকছে মীমের ছোট বেলার ছবি ও ভিডিও ফুটেজ। এছাড়া এ অনুষ্ঠানে থাকছে আরও বেশ কিছু সেগমেন্ট ।
তানিয়া আহমদের উপস্থাপনায় ও সোহেল রানা বিদ্যুতের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচার হবেে আজ রবিবার(১৭ জুলাই ) রাত ৯ টা ৫০ মিনিটে।
/এমএম/