দ্য হাল্ক এবার মৃত!

দ্য হাল্ক‘অ্যাভেঞ্জার’ চলচ্চিত্র সিরিজের চরিত্র বিজ্ঞানী ড. ব্রুস দ্য হাল্ককে এবার মৃত দেখানো হবে! কারণ কমিকটির নতুন পর্বে তাকে এভাবেই লেখা হয়েছে। আর তা দিয়ে নির্মাণ হবে পরবর্তী চলচ্চিত্র।
দ্য হলিউড রিপোর্টারের খবর অনুসারে ড. ব্রুস ব্যানারকে মার্বেল কমিক লেখকরা হত্যা করেছেন। তাই সিরিজের ‘সিভিল ওয়ার দুই’-এর কমিকে ব্রুস ব্যানারের মৃত্যু হয়। অন্য হিরোদের মতো তাকে আর জীবিত করে ফেরানোও হবে না!
১৯৬২ সাল থেকে ড. ব্যানার হাল্ক এ রূপান্তরিত হন। ক্রোধ ও রাগান্বিত হলে ড. ব্যানার বিশালাকার হাল্ক এ পরিণত হন।
মার্বেল কমিকের প্রধান সম্পাদক আক্সেল আলোনসো জানান, এখন কী হবে তা অনিশ্চিত। শুধু দুটি বিষয় নিশ্চিত করে বলা যায়। প্রথমত, তাকে হারানোর শোক ভুলতে আমাদের অনেক, অনেক সময় লাগবে। দ্বিতীয়ত তার মৃত্যু ঘিরে যে পরিস্থিতি তৈরি হবে তা সুপারহিরোদের জন্য দুঃখজনক।
যে কমিকে ব্রুসের মৃত্যু হয় তাতে হাউকিয়ি তার বন্ধুকে হত্যা করেন। ক্ষুব্ধ ও রাগান্বিত হয়ে ব্রুস হাল্কে পরিণত হয়ে মানবজাতির ক্ষতিসাধন করতে উদ্যত হলে হাউকিয়ি তাকে তীর ছোড়ে হত্যা করেন। 
এদিকে, ক্যাপ্টেন আমেরিকা ও স্পাইডার-ম্যানের মতো মৃত অবস্থা থেকে হাল্ককে ফিরিয়ে আনতে রাজি নয় মার্বেল।

সূত্র: এনডিটিভি।

/এএ/এম/