তবে তা কেবল ইচ্ছা পর্যন্তই। সম্প্রতি এক সাক্ষাৎকারে মজার প্রশ্নের মজার উত্তর দিতে গিয়েই এমনটা বলেছেন তিনি।
কথা হচ্ছিল বলিউডের সহকর্মী অভিনেত্রীদের নিয়ে। একপর্যায়ে প্রশ্নকর্তা জানতে চান, বলিউডের কোন অভিনেত্রীর সঙ্গে মধুর সময় (ডেট) কাটাতে চান, কাকে অপহরণ করতে চান আর কার সঙ্গে কাজ করতে চান ইরফান?
এই প্রশ্নের উত্তরে ইরফান জানান, তিনি ডেট করতে চান দীপিকা পাড়ুকোনকে নিয়ে আর কঙ্গনাকে অপহরণ করে তার জন্য একটি বিশেষ চরিত্র তৈরি করে তাতে অভিনয় করাতে চান।
আর কাজের প্রশ্নে ইরফান জানান, এই দুইজনকেই বেছে নিতে চান সহকর্মী হিসেবে।
সূত্রঃ পিঙ্কভিলা
/ইউআর/এম/