সূত্র জানায়, থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দর থেকে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে উড়োজাহাজটি ঢাকার উদ্দেশে রওনা হয়। প্রায় দু’ঘণ্টা যাত্রার পর বাংলাদেশ সময় পৌনে একটার দিকে বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
উড়োজাহাজে নবদম্পতিকে বেশ হাসিখুশি দেখা গেছে বলে সেই উড়োজাহাজের এক সহযাত্রী বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন। তিনি আরও জানান, এ সময় দু’জনের আলাপচারিতার ফাঁকে অপিকে একটি বই পড়তে ও নির্ঝরকে কাগজে কিছু লিখতে দেখা গেছে, হতে পারে তিনি গান লিখছিলেন।
প্রসঙ্গত, নির্মাতা-গীতিকবি এনামুল করিম নির্ঝর এবং অভিনেত্রী অপি করিম, দুজনেই মূলত স্থপতি। গেল ৭ জুলাই তারা গাঁটছড়া বাঁধলেন; আবদ্ধ হলেন বিয়ের বন্ধনে।
যদিও সেই বিয়ের খবর চেপে রেখেই গেল ২১ জুলাই দু’জনে উড়াল দেন ব্যাংককের উদ্দেশে। সেখানে উড়াল দেওয়ার পরেই তাদের বিয়ের খবরটি প্রকাশ করে বাংলা ট্রিবিউন।
জানা যায়, তাদের এই ব্যাংকক সফর মূলত মধুচন্দ্রিমাকেন্দ্রিক। পাশাপাশি কিছু স্থাপত্যকলার বৈঠকও সেরেছেন এই স্থপতি দম্পতি। সেখানে তাদের আর্কিটেক্ট ফার্মও রয়েছে বলে জানা গেছে।
অপি-নির্ঝর দেশে ফেরার পর বুধবার (আজ) সকালে মুঠোফোনে তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও পাওয়া যায়নি।
আরও পড়ুন: বিয়ে করেছেন নির্ঝর-অপি করিম
/এমএম/