তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কুড়িগ্রামসহ দেশের উত্তরাঞ্চলের মানুষরা এখন জলবন্দি। তাদের ত্রাণ সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। এটা যে কনসার্টই হতে হবে এমন না। তবে আমরা কনসার্ট করারও পরিকল্পনা করছি। শিগগিরই এটা করা হবে। ঢাকার একটি মিলনায়তন ভাড়া করে খুব দ্রুত এই কাজটি করার ইচ্ছে আমাদের।’
এদিকে ত্রাণ সংগ্রহের জন্য ইতোমধ্যে কাজ শুরু করেছেন এর সদস্যরা। এর অংশ হিসেবে আজ শুক্রবার (৫ আগস্ট) বিকাল ৫টায় শাহবাগের ছবির হাটে বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহ করবেন তারা। এতে উপস্থিত থেকে অনুষ্ঠানে সহযোগিতা করবেন রাহুলসহ জলের গানের অন্য সদস্যরা।
জলের গান সদস্যরা জানান, উপস্থিত না থেকেও ত্রাণ সহায়তা করা যাবে। যে কেউ চাইলে বিকাশের মাধ্যমেও এই নম্বরে ০১৭১২-৯৬৯৩০৪ অর্থ সাহায্য পাঠাতে পারবেন। সংগৃহীত অর্থ নিয়ে জলের গান ফ্যান ক্লাবের একটি ইউনিট কুড়িগ্রামের বন্যার্তদের কাছে ত্রাণ পৌঁছে দেবেন।
/এমআই/এমএম/