তবে তিনি কোন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন বা কোন পরিচালকের সঙ্গে কাজ করছেন তা নিয়ে নিশ্চিত ছিলেন না কেউই।
সম্প্রতি জানা গেছে সার্কাস করছেন এ অভিনেত্রী। না, সত্যিকারের সার্কাস নয়, ‘সার্কাস’ নামের একটি ছবিতে অভিনয় করবেন তিনি।
কোরিওগ্রাফার বসকো মারটিস পরিচালক হিসেবে আসছেন ‘সার্কাস’ নামের ছবিটি নিয়ে। বসকো জানান, প্রায় এক বছর ধরেই লেখা হচ্ছ ছবিটির চিত্রনাট্য। এক বাবা-মেয়ের কাহিনি নিয়ে আবর্তিত হবে ছবির গল্প। তবে পরিণীতির বাবার ভূমিকায় কে অভিনয় করছেন তা এখনও নিশ্চিত নয়।
সূত্র: বলিউড হাঙ্গামা
/ইউআর/এম/