সরকার-এ নেই ঐশ্বরিয়া-অভিষেক

‘সরকার’ ছবির আগের সিক্যুয়েলেন অভিষেক ও ঐশ্বরিয়া‘সরকার’ ছবির তৃতীয় পর্বে থাকছেন না ঐশ্বরিয়া-অভিষেক দম্পতি। এক টুইটের মাধ্যমে বিষয়টি জানান ছবিটির পরিচালক রাম গোপাল ভার্মা।
টুইটে তিনি লেখেন, ‘সরকার- থ্রি’র ফার্স্ট-লুক প্রকাশ করা হবে ২৬ আগস্ট। তবে এটুকু নিশ্চিত যে, অভিষেক-ঐশ্বরিয়ার মধ্যে কেউই থাকছেন না এবার।
পরে আরেকটি টুইটে তিনি লেখেন, ‘সরকার- থ্রি’ আগের দুটো ছবির তুলনায় আরও আকর্ষণীয় হবে। এতে কারা অভিনয় করছেন তা শিগগিরই জানানো হবে।’
সূত্র: এনডিটিভি
/ইউআর/এমএম/