তখন থেকে এখন পর্যন্ত বেশ কয়েকটি মিশ্র অ্যালবামে গান গেয়েছেন তিনি। প্রায় ৬ বছর(২০১০) আগে প্রকাশ করেছেন নিজের প্রথম একক ‘ডুবাডুবি’। ওটাই তার একমাত্র একক। আসছে কোরবানির ঈদে সিএমভির ব্যানার থেকে আবারও প্রকাশ পাচ্ছে তার নতুন একক। নাম ‘হীরামন পাখি’।
এতে থাকছে মোট ৭টি গান। সুর করেছেন নাজির মাহমুদ এবং সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। এরইমধ্যে সব গান রেকর্ডিং সম্পন্ন হয়েছে বলে জানান ফজলুর রহমান বাবু।
গানে ফেরা প্রসঙ্গে বাবু বলেন, ‘মাঝে গানে একটু গ্যাপ দিয়েছি ইচ্ছে করেই। কারণ মনপুরা’র পর হুট করে অনেক গান গেয়ে ফেলেছি। কিন্তু গান তো আমার পেশা নয়। তখন ভাবলাম, গানটাকে পেশা করা যাবে না। কারণ অভিনয় আমার পেশা আর গানটা হলো নেশা। সে জন্যই মাঝে গান সেভাবে করিনি।’
অ্যালবাম প্রসঙ্গে বলেন, ‘প্রত্যেকটি গানই ফোক এবং রোমান্টিক ঘরানার। সত্যি বলতে আমি সাধারণ শ্রোতাদের জন্য গান করি। যেন তারা সহজে আমার গান গাইতে পারেন, সহজে তাদের মন ছুঁয়ে যেতে পারে। অ্যালবামটি নিয়ে আমি আশাবাদী।’
‘হীরামন পাখি’ অ্যালবামের গানের শিরোনামগুলো এমন- আমি তোর আশা, গরুর গাড়ী, আমি নয়ন বুজে, তুমি থাক আসমানে, হাওয়া দিলে প্রভৃতি। অ্যালবামের গানগুলো লিখেছেন রাজা জামান, নাজির মাহমুদ ও শরীফ আল দীন।
/এস/এমএম/