সিসিইউতে মোহাম্মদ রফিকউজ্জামান

মোহাম্মদ রফিকউজ্জামান।দেশের বরেণ্য গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামানকে গুরুতর অসুস্থ অবস্থায় গতকাল (২২ আগস্ট) ঢাকার মিরপুরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল।

সেখানে তার হার্টে ব্লক ধরা পড়ায় ঐ দিন সন্ধ্যায় তাকে শাহবাগস্থ ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে স্থানান্তর করা হয়। আজ মঙ্গলবার সকালে তার হার্টে রিং পরানো হয়।
মোহাম্মদ রফিকউজ্জামানের চিকিৎসা তত্ত্বাবধান করছেন হাতপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. রশীদ।
তিনি এখন হাসপাতালের সিসিইউতে আছেন। বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদ রফিকউজ্জামানের স্ত্রী পান্না জামান।
তিনি সবার কাছে দোয়া কামনা করেছেন।
/এম/এমএম/