বিষয়টি নিশ্চিত করেছেন আয়োজক শহীদ আলতাফ মাহমুদ ফাউন্ডেশনের সদস্য সচিব ও শহীদের কন্যা শাওন মাহমুদ।
শাওন মাহমুদ বলেন, ‘আলতাফ মাহমুদ যে সত্যের পথে অবিচল থেকে মানুষের জন্য দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন; শহীদের মর্যাদা অর্জন করেছেন, সিরাজুল ইসলাম চৌধুরী সেই পথের অক্লান্ত এক পথিক। তার হাতে শহীদ আলতাফ মাহমুদ নামাঙ্কিত পুরস্কার অর্পণ করে গৌরব অর্জন করার সুযোগ আমরা পাচ্ছি। শিল্পসমালোচক মফিদুল হক এই গুণী দুই ব্যক্তির (শহীদ আলতাফ মাহমুদ ও সিরাজুল ইসলাম চৌধরী) প্রতি আমাদের সবার হয়ে শ্রদ্ধা নিবেদন করবেন।’
জানা গেল, ফাউন্ডেশনের সব সদস্যের মতামত অনুযায়ী পদকপ্রাপ্ত এ গুণীকে একটি সম্মাননা স্মারক, উত্তরীয় এবং নগদ কিছু টাকা প্রদান করা হবে।
শহীদ আলতাফ মাহমুদ ফাউন্ডেশন চলতি বছর ১১ বছরে পা দিল। মঙ্গলবারের এ আয়োজনটি সবার জন্য উন্মুক্ত।
/এম/