জনি হকের কথায় গানটি গাওয়ার পাশাপাশি সুর-সংগীতও পরিচালনা করেছেন রুমি।
চলতি সপ্তাহে অন্তর্জাল হয়ে বিভিন্ন ডিজিট্যাল সার্ভিস থেকে প্রকাশ করতে যাচ্ছে গানটির প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল মিউজিক।
প্রযোজক আসিফ ইকবাল বলেন, ‘এ গানে নতুন এক রুমিকে পেয়েছি আমরা। গান তৈরিতে তিনি নিজেকে অনেক ভেঙেছেন। শ্রোতারাও গানটি শুনলে বুঝবেন আশা করি। ঈদের পরপর এ গানের ভিডিও তৈরি হবে।’
এদিকে রুমি জানান, এবারের ঈদে এটাই তার একমাত্র নতুন গান।
তিনি বলেন, “প্রতি ঈদে একাধিক গান করি। এবারও সুযোগ ছিলো। তবে গানচিলের সঙ্গে এটাই আমার প্রথম কাজ, তাই আমি চেয়েছি, ‘পাখি’টা বিশেষই থাকুক।”
/এমএম/