অনন্ত-বর্ষার ত্রাণ বিতরণ ও মাজার জিয়ারত

ত্রাণ বিতরণ করছেন তিনজনে।নাটোর সিংড়ার চলনবিল এলাকায় বন্যা দুর্গতদের মাঝে নিজ উদ্যোগে ত্রাণ বিতরণ করলেন তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা। এসময় তাদের সঙ্গে প্রধান অতিথি হিসেবে অংশ নেন স্থানীয় এমপি তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

মাজারে মোনাজাতরত বর্ষা, অনন্ত ও পলক।আজ রবিবার সকালের এই আয়োজনে দুর্গতদের পাশাপাশি স্থানীয় ভক্তদের ঢল নামে অনন্ত-বর্ষাকে ঘিরে। জানা গেছে, গেল এক মাসে বন্যা ও ঘুর্নিঝড়ে ক্ষত্রিগ্রস্ত চলনবিলের প্রায় প্রতিটি অসহায় মানুষকে নগদ টাকা, চাল-ডাল ও নতুন জামা-কাপড় হাতে তুলে দেন অনন্ত-বর্ষা। ক্ষত্রিগ্রস্তদের সঙ্গে কথাও বলেন এ সময়।
ভক্তদের সঙ্গে অনন্ত-বর্ষার সেলফি।এদিকে ত্রাণ বিতরণ কার্যক্রম শেষে আজ রবিবার দুপুর নাগাদ সিংড়া বাজারের অদূরে জুনাইদ আহমেদ পলকের সঙ্গে সেখানকার বিখ্যাত তিসিখালী মাজারে যান এই তারকা দম্পতি। বিকালে মাজার জিয়ারত শেষে নৌকায় ফিরতি পথে মাজারের শিরনি খান তারা।   
মাজার থেকে ফিরতি পথে নৌকার ছৈ-এ বসে শিরনি খাওয়া।বর্ষা বলেন, ‘ত্রাণ বিতরণের পাশাপাশি তিসিখালী মাজারে গিয়ে খুব শান্তি পেয়েছি। সিংড়ায় অন্যরকম একটা দিন কাটলো আমাদের।’
রাতের মধ্যেই অনন্ত-বর্ষার ঢাকায় ফেরার কথা।
ত্রাণ বিতরণের আগে জনসমুদ্রে নায়িকা।/এম/এমএম/