এবার এ গায়িকা বাংলাদেশের দর্শকদের সরাসরি মাতাতে আজ সোমবার ঢাকায় এসেছেন। বাংলাদেশে এটাই তার প্রথম সফর। তবে কোনও ওপেন এয়ার কর্নসার্টে অংশ নিতে নয়। এসেছেন চ্যানেল আরটিভির আমন্ত্রণে।
‘লাইভ এশিয়া’ নামের ঈদ বিশেষ অনুষ্ঠানে গাইবেন তিনি। আরটিভির নিজস্ব স্টুডিও থেকে অন্তরার গান সরাসরি প্রচার হবে আজ ১২ সেপ্টেম্বর রাত ৮টা ৩০ মিনিট থেকে। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন সোহেল রানা বিদ্যুত ।
কলকাতার বনগাঁয়ের মেয়ে অন্তরা। ‘দিলওয়ালে’, 'রাজনীতি', 'গোলমাল-থ্রি'সহ এমন বেশ ক’টি নামকরা বলিউড ছবিতে গান করেছেন অন্তরা। গেয়েছেন কলকাতার জনপ্রিয় কয়েকটি সিনেমাতেও।
'ইন্ডিয়ান আইডল'- এর মাধ্যমে তিনি মূলত পরিচিতি লাভ করেন।
/এস/এমএম/