নিজের ভক্তদের এ খবর জানিয়েছেন দীপিকা নিজেই। ইন্সটাগ্রামে এক পোস্টের মাধ্যমে খবরটি জানান দেন তিনি।
অভিনেত্রী ও জনপ্রিয়তায় দীপিকা ক্রমেই নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন। হলিউডে ভিন ডিজেলের সঙ্গে ‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব জেন্ডার কেজ’ এ চলতি বছর অভিষেক হচ্ছে তার। ছবিটি এখনও মুক্তি পায়নি। তবে এর মধ্যেই বেশ সাফল্য পেয়ে গেছেন। ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিন তাকে হলিউডের পরবর্তী প্রজন্ম হিসেবে নির্বাচিত করেছে।
আন্তর্জাতিক পুরস্কার প্রদান অনুষ্ঠানে ভারতীয় অভিনেত্রীদের উপস্থাপনা অবশ্য একেবারে নতুন নয়। এর আগে হলিউডে দীপিকার অগ্রজ প্রিয়াঙ্কা চোপড়া অস্কার, এমিসহ কয়েকটি অনুষ্ঠানে উপস্থাপনা করেছেন। বরং বলা যায় এ ক্ষেত্রেও দীপিকার অভিষেক ঘটতে যাচ্ছে। ফলে তার ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, এবার কেমন করেন দীপিকা আর কার হাতেই তুলে দেবেন পুরস্কার।
৭ নভেম্বর ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টা ও রাত ৯টায় অনুষ্ঠানটি দেখা যাবে ভিএইচ ওয়ান টিভিতে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।
/এএ/এমএম/